দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাম্প্রতিক সংঘাতে ইরানকে ‘ভারী মূল্য’ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, তেহরানের শাসনব্যবস্থার ভিত্তি ইতোমধ্যে নড়ে গেছে এবং তা পতনের দিকেই এগোচ্ছে।
মঙ্গলবার (২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইরান যুদ্ধে ইতোমধ্যে বড় ধরনের মূল্য দিয়েছে। দেশটির ‘সন্ত্রাসের শাসনব্যবস্থায় ফাটল ধরেছে’ এবং এটি আর আগের অবস্থায় ফিরতে পারবে না।
তিনি আরও বলেন, এই শাসনব্যবস্থার পতন খুবই নিকটে।
তবে নেতানিয়াহুর এসব মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন মন্তব্য সামনে এলো বলে জানিয়েছে বিশ্লেষকরা। তাদের মতে, পারস্পরিক হুমকি ও পাল্টা হুমকির মধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
এমএস/